বাংলা - সূরা আল-লাইল - পবিত্র কুরআন

পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-লাইল

Choose the reader


বাংলা

সূরা আল-লাইল - Verses Number 15
وَالشَّمْسِ وَضُحَاهَا ( 1 ) আল-লাইল - Ayaa 1
শপথ সূর্যের ও তার কিরণের,
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ( 2 ) আল-লাইল - Ayaa 2
শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا ( 3 ) আল-লাইল - Ayaa 3
শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ( 4 ) আল-লাইল - Ayaa 4
শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ( 5 ) আল-লাইল - Ayaa 5
শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا ( 6 ) আল-লাইল - Ayaa 6
শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ( 7 ) আল-লাইল - Ayaa 7
শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا ( 8 ) আল-লাইল - Ayaa 8
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا ( 9 ) আল-লাইল - Ayaa 9
যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا ( 10 ) আল-লাইল - Ayaa 10
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ( 11 ) আল-লাইল - Ayaa 11
সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
إِذِ انبَعَثَ أَشْقَاهَا ( 12 ) আল-লাইল - Ayaa 12
যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا ( 13 ) আল-লাইল - Ayaa 13
অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا ( 14 ) আল-লাইল - Ayaa 14
অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
وَلَا يَخَافُ عُقْبَاهَا ( 15 ) আল-লাইল - Ayaa 15
আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।

বই

  • কুরআন ও সুন্নাহর আলোকে পর্দাশায়খ মুহাম্মাদ ইবনে সালেহ আল উসাইমীন র. –এর একটি মূল্যবান গ্রন্থ। এ-গ্রন্থে তিনি পর্দার বিভিন্ন দিক নিয়ে আলোচনার প্রয়াস পেয়েছেন। নারীর চেহারা পর্দার অংশ – এ-বিষয়টিকে তিনি যুক্তিনিষ্ঠ আলোচনায় তুলে ধরেছেন বক্ষ্যমাণ গ্রন্থে।

    সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন

    অনুবাদক : আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/292590

    Download :কুরআন ও সুন্নাহর আলোকে পর্দাকুরআন ও সুন্নাহর আলোকে পর্দা

  • সালাত আদায়ের পদ্ধতিসালাত আদায়ের পদ্ধতি: লেখক এ কিতাব সম্পর্কে বলেন: “এ বইয়ে আমি তাকবির থেকে আরম্ভ করে সালাম পর্যন্ত সালাত আদায়ের সঠিক পদ্ধতি সংক্ষিপ্তভাবে কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করেছি”।

    সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী

    সম্পাদক : মো: আব্দুল কাদের

    অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/353666

    Download :সালাত আদায়ের পদ্ধতিসালাত আদায়ের পদ্ধতি

  • আল আকীদা আত-তাহাবিয়াআল আকীদা আত-তাহাবিয়া : প্রখ্যাত মুহাদ্দিস, আল্লামা আবু জাফর আহমদ বিন মুহাম্মদ বিন সালামা আল-ইযদী আত-তাহাবী (মৃতু ৩২১ হিজরী) কর্তৃক সংকলিত আহলে সুন্নাত ওয়াল জাসাআতের আকীদা সমগ্রের সারসংক্ষেপ এ বইটি সকল মাজহাবের অনুসারী আহলে সুন্নাহর সকল ইমাম ও আলেমদের নিকট সমাদৃত হয়েছে সমানভাবে। আরবিসহ বহু ভাষায় এর তর্জমা ও ব্যাখ্যা লেখা হয়েছে।

    সংকলন : আবু জাফর আততাহাবী

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/65739

    Download :আল আকীদা আত-তাহাবিয়াআল আকীদা আত-তাহাবিয়া

  • শিরকের বাহনশিরকের বাহন: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। শিরকের বাহন বা উসিলাগুলো কি-কি তা বিশ্লিষ্ট আকারে আলোচনায় এসেছে বর্তমান গ্রন্থে। শরীয়ত অসমর্থিত উসিলা, কবরকে মসজিদ বানানো, নেককার বান্দাদের ব্যাপারে বাড়াবাড়ি, যা সম্মান করতে আল্লাহ নির্দেশ দেননি তা সম্মান করা, বিদয়াতী ঈদ-উৎসব ও সভা-সমাবেশ, এসব বিষয়ের বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে এ গ্রন্থে।

    সংকলন : দারুল ওরাকাত আল ইলমিয়্যার শিক্ষা বিভাগ

    অনুবাদক : আবুল কালাম মুহাম্মাদ আব্দুর রশীদ

    প্রকাশনায় : দারুল ওরাকাত আল ইলমিয়্যাহ : প্রকাশনা ও বিতরণে নিয়োজিত

    Source : http://www.islamhouse.com/p/309744

    Download :শিরকের বাহন

  • নামায শিক্ষাসংক্ষিপ্ত ও সাবলীলভাবে লিখিত এ বইটি নামায শিক্ষা বিষয়ে একটি চমৎকার রচনা। বিস্তারিত মাসআলা-মাসায়েলের আলোচনায় না গিয়ে সহজ-সরলভাবে নামায সংক্রান্ত সকল তথ্যই স্থান পেয়েছে বইটিতে। আশা করি সবাই উপকৃত হবেন।

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    প্রকাশনায় : ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব

    Source : http://www.islamhouse.com/p/208850

    Download :নামায শিক্ষানামায শিক্ষা