বাংলা - সূরা আল-কামার - পবিত্র কুরআন

পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-কামার

Choose the reader


বাংলা

সূরা আল-কামার - Verses Number 62
وَالنَّجْمِ إِذَا هَوَىٰ ( 1 ) আল-কামার - Ayaa 1
নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ ( 2 ) আল-কামার - Ayaa 2
তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ ( 3 ) আল-কামার - Ayaa 3
এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ ( 4 ) আল-কামার - Ayaa 4
কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ ( 5 ) আল-কামার - Ayaa 5
তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ ( 6 ) আল-কামার - Ayaa 6
সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।
وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ ( 7 ) আল-কামার - Ayaa 7
উর্ধ্ব দিগন্তে,
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ( 8 ) আল-কামার - Ayaa 8
অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ ( 9 ) আল-কামার - Ayaa 9
তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।
فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ ( 10 ) আল-কামার - Ayaa 10
তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ ( 11 ) আল-কামার - Ayaa 11
রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ ( 12 ) আল-কামার - Ayaa 12
তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?
وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ ( 13 ) আল-কামার - Ayaa 13
নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,
عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ ( 14 ) আল-কামার - Ayaa 14
সিদরাতুলমুন্তাহার নিকটে,
عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ ( 15 ) আল-কামার - Ayaa 15
যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ ( 16 ) আল-কামার - Ayaa 16
যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ ( 17 ) আল-কামার - Ayaa 17
তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।
لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ ( 18 ) আল-কামার - Ayaa 18
নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।
أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ ( 19 ) আল-কামার - Ayaa 19
তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।
وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ ( 20 ) আল-কামার - Ayaa 20
এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?
أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ ( 21 ) আল-কামার - Ayaa 21
পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ ( 22 ) আল-কামার - Ayaa 22
এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।
إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ ( 23 ) আল-কামার - Ayaa 23
এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ ( 24 ) আল-কামার - Ayaa 24
মানুষ যা চায়, তাই কি পায়?
فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ ( 25 ) আল-কামার - Ayaa 25
অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ ( 26 ) আল-কামার - Ayaa 26
আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।
إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنثَىٰ ( 27 ) আল-কামার - Ayaa 27
যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।
وَمَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا ( 28 ) আল-কামার - Ayaa 28
অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا ( 29 ) আল-কামার - Ayaa 29
অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।
ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ ( 30 ) আল-কামার - Ayaa 30
তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى ( 31 ) আল-কামার - Ayaa 31
নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ ( 32 ) আল-কামার - Ayaa 32
যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।
أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ ( 33 ) আল-কামার - Ayaa 33
আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ ( 34 ) আল-কামার - Ayaa 34
এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
أَعِندَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ ( 35 ) আল-কামার - Ayaa 35
তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?
أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ ( 36 ) আল-কামার - Ayaa 36
তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ ( 37 ) আল-কামার - Ayaa 37
এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ( 38 ) আল-কামার - Ayaa 38
কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।
وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ ( 39 ) আল-কামার - Ayaa 39
এবং মানুষ তাই পায়, যা সে করে,
وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ ( 40 ) আল-কামার - Ayaa 40
তার কর্ম শীঘ্রই দেখা হবে।
ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ ( 41 ) আল-কামার - Ayaa 41
অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنتَهَىٰ ( 42 ) আল-কামার - Ayaa 42
তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,
وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ ( 43 ) আল-কামার - Ayaa 43
এবং তিনিই হাসান ও কাঁদান
وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا ( 44 ) আল-কামার - Ayaa 44
এবং তিনিই মারেন ও বাঁচান,
وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ ( 45 ) আল-কামার - Ayaa 45
এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ ( 46 ) আল-কামার - Ayaa 46
একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ ( 47 ) আল-কামার - Ayaa 47
পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ ( 48 ) আল-কামার - Ayaa 48
এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ ( 49 ) আল-কামার - Ayaa 49
তিনি শিরা নক্ষত্রের মালিক।
وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ ( 50 ) আল-কামার - Ayaa 50
তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
وَثَمُودَ فَمَا أَبْقَىٰ ( 51 ) আল-কামার - Ayaa 51
এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ ( 52 ) আল-কামার - Ayaa 52
এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ ( 53 ) আল-কামার - Ayaa 53
তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
فَغَشَّاهَا مَا غَشَّىٰ ( 54 ) আল-কামার - Ayaa 54
অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ ( 55 ) আল-কামার - Ayaa 55
অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
هَٰذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَىٰ ( 56 ) আল-কামার - Ayaa 56
অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।
أَزِفَتِ الْآزِفَةُ ( 57 ) আল-কামার - Ayaa 57
কেয়ামত নিকটে এসে গেছে।
لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ ( 58 ) আল-কামার - Ayaa 58
আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
أَفَمِنْ هَٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ ( 59 ) আল-কামার - Ayaa 59
তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ ( 60 ) আল-কামার - Ayaa 60
এবং হাসছ-ক্রন্দন করছ না?
وَأَنتُمْ سَامِدُونَ ( 61 ) আল-কামার - Ayaa 61
তোমরা ক্রীড়া-কৌতুক করছ,
فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩ ( 62 ) আল-কামার - Ayaa 62
অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।

বই

  • কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদআল কোরআনের এ অর্থানুবাদটি অত্যন্ত সহজ-সরল ভাষায় উপস্থাপিত,যাতে ব্র্যাকেট ব্যবহারের মাধ্যমে আল কোরআনের বক্তব্যকে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে।অনুবাদক তার ভূমিকায় অনুবাদকর্মটির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, বাংলা ভাষায় আল কোরআনের অর্থানুবাদের ইতিহাস, আল কোরআনের বিষয়ভিত্তিক নির্ঘণ্ট ও কোরআন বিষয়ে প্রয়োজনীয় তথ্যও সন্নিবেশিত করেছেন।

    অনুবাদক : হাফেজ মুনিরুদ্দীন আহমাদ

    প্রকাশনায় : কুরআনের আলো ওয়েবসাইট : http://www.quraneralo.com

    Source : http://www.islamhouse.com/p/321625

    Download :কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ

  • হিসনুল মুসলিম বা কুরআন ও হাদীস থেকে সংকলিত দৈনন্দিন যিকর ও দোআর সমাহারহিসনুল মুসলিম বা কুরআন ও হাদীস থেকে সংকলিত দৈনন্দিন যিকর ও দোআর সমাহার

    সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী

    সম্পাদক : মুহাম্মাদ রকীবুদ্দিন আহমাদ হুসাইন

    অনুবাদক : মুহাম্মাদ এনামুল হক

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/1588

    Download :হিসনুল মুসলিম বা কুরআন ও হাদীস থেকে সংকলিত দৈনন্দিন যিকর ও দোআর সমাহার

  • তাওহীদের মর্মকথাতাওহীদের মর্মকথা: শায়খুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহ. এর সাড়া জাগানো কিতাবুত তাওহীদের ব্যাখ্যা গ্রন্থ এই আল-কাওলুস সাদীদ। সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছেন শায়খ আব্দুররহমান নাসের আস- সাদী। তাওহিদের বিভিন্ন দিক, শিরকের বিস্তারিত পরিচয় ও তার সকল পর্যায় আলোচনা করা হয়েছে এ গ্রন্থে। যে তাওহীদ আল্লাহ মানুষের জন্য অপরিহার্য করেছেন। শিরকে আকবর ও শিরকে আছগর এবং শিরকের সকল প্রকার ও দিক তুলে ধরা হয়েছে এ বইতে।

    সংকলন : আব্দররহমান বিন নাসের আস-সাদী

    সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    অনুবাদক : আবুল কাসেম মুহাম্মদ আব্দুররশীদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/75935

    Download :তাওহীদের মর্মকথাতাওহীদের মর্মকথা

  • ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ: প্রেক্ষাপট বাংলাদেশপ্রবন্ধকার প্রবন্ধটিতে দুর্নীতির পরিচয়, দুর্নীতির কারণ, দুর্নীতির ক্ষেত্রসমূহ এবং ইসলাম কীভাবে তার প্রতিরোধ করে তা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্ণনা করেছেন।

    সংকলন : অধ্যাপক রফিকুল ইসলাম

    সম্পাদক : মো: আব্দুল কাদের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/384026

    Download :ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ: প্রেক্ষাপট বাংলাদেশইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ: প্রেক্ষাপট বাংলাদেশ

  • রমজান বিষয়ক ফতোয়ারমজান বিষয়ক ফতোয়া : উলামায়ে সালাফের ফতোয়া থেকে রমজান, সিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ত্রিশটি ফতোয়া এখানে সংকলন করা হয়েছে। আশা করি প্রত্যেক রোজাদার এর দ্বারা উপকৃত হবেন।

    সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    সম্পাদক : জাকের উল্লাহ আবুল খায়ের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/54573

    Download :রমজান বিষয়ক ফতোয়ারমজান বিষয়ক ফতোয়া